VHP, Bankura, অখন্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে বাঁকুড়ায় মিছিল ও সভা বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের

আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ আগস্ট: অখণ্ড ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে আজ অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করলো বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। এই উপলক্ষে আজ হিন্দু স্কুল মাঠ থেকে ভারত মাতার প্রতিকৃতি নিয়ে এক মিছিল শহর পরিক্রমা করে। তিন শতাধিক বজরং বাহিনীর সুশৃঙ্খল মিছিল বৃষ্টি উপেক্ষা করেই মাচানতলা মোড়ে সমাপ্ত হয়। মাচানতলা মোড়ে আকাশ মুক্ত মঞ্চে এক সভার আয়োজন করা হয়। সভায় হিন্দুত্ববাদী বক্তারা দেশ ভাগ জনিত পরিস্থিতি ও তৎকালীন রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করে অখন্ড ভারত প্রতিষ্ঠা ও সংকল্প ব্যাখ্যা করেন।

বিশ্ব হিন্দু পরিষদের নগর সম্পাদক হরসুন্দর দত্ত ও বজরং দলের নগর সংযোজক পার্থ সারথি দত্ত জানান, সারা দেশ জুড়ে আজ অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *