পুরুলিয়ায় ১০ টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

সাথী দাস, পুরুলিয়া, ১০ অক্টোবর: ভার্চুয়াল মাধ্যমে পুরুলিয়া জেলার ১০টি পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল ৪টেয় কলকাতার আলিপুর বডিগার্ড লাইন থেকে গোটা রাজ্যের ২৩৭ টি মণ্ডপের সাথে সাথে পুরুলিয়ার ১০টি দুর্গাপুজোর উদ্বোধন করেন। এর মধ্যে মানবাজারে ২টি, ঝালদায় ২টি, আদ্রায় ২টি ও রঘুনাথপুরের ১টি ও পুরুলিয়া শহরের ৩টি পুজো ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন।

পুরুলিয়া শহরের মধ্যে ১টি হল শহরের ২৩ নম্বর ওয়ার্ডের শরৎ সেন কম্পাউন্ড সর্বজনীন দুর্গাপুজো। মহিলা পরিচালিত এই পুজো এবারে ১৯ তম বর্ষে পড়লো। পুজো মন্ডপে উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার, জেলা পুলিশ সুপার এস সিলভা মুর্গান, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়া পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সহ বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলররা। এছাড়াও পুরুলিয়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার ধীবর সমিতির পুজো ও ১১ নম্বর ওয়ার্ডের তেলকল পাড়া দুর্গাপুজো কমিটির পুজোর উদ্বোধন হয়। এদিন মণ্ডপে উদ্বোধন পর্ব চাক্ষুষ করতে উপস্থিত ছিলেন প্রচুর দর্শনার্থী। মণ্ডপ গুলিতে ব্যবস্থা ছিল প্রমাণ আকারের স্ক্রিন। প্রদীপ জ্বালিয়ে প্রতীকি উদ্বোধন করেন বিশিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *