শান্তিপুরে বাড়িতে বসে নিজে হাতে প্রতিমা তৈরি করে পুজো করছে অষ্টম শ্রেণির ছাত্র

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ অক্টোবর: ছোট থেকেই আগ্রহ ছিল নিজের হাতে প্রতিমা তৈরী করার, সেই আগ্রহ থেকেই বাড়িতে বসে নিজের হাতে প্রতিমা তৈরি করে পুজো করছে অষ্টম শ্রেণির এক ছাত্র। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকার বাসিন্দা উৎসব কর্মকার। বর্তমানে অষ্টম শ্রেণিতে পাঠরত।

ছোট থেকেই উৎসবের আগ্রহ ছিল নিজে হাতে বিভিন্ন দেবদেবীর মূর্তি গড়ে তোলার। অন্যান্য শিল্পীরা যখন প্রতিমা তৈরি করতেন সেই কাজ আগ্রহ সহকারে দেখতো উৎসব কর্মকার। আর সেই চোখে দেখা কাজেই বাড়িতে এসে নিজে হাতে তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যেত। মাটি দিয়ে মূর্তি তৈরি করা তারপর ভেঙ্গে ফেলা এভাবেই চলতে চলতে তিনি একটি সুন্দর দুর্গা প্রতিমা তৈরি করে ফেলেন। প্রতিবছর নিজে হাতেই এই কিশোর দুর্গা প্রতিমা তৈরি করে বাড়িতেই পুজো করে। পরিবারের অন্যান্য সদস্যরাও উৎসবের এই কর্মকাণ্ডে খুব খুশি।

উৎসবের মা বলেন, প্রথমে আমরা ওকে বকাবকি করতাম। যখন ও প্রচেষ্টা চালিয়ে একটা দুর্গা প্রতিমা তৈরি করে তারপর থেকে ও নিজে হাতে ৪ বছর ধরে দুর্গা প্রতিমা বানিয়েছে। শুধু দুর্গা’প্রতিমা নয় অন্যান্য দেবদেবীর মূর্তিও এখন তৈরি করছে উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *