ঘাটালে রাস্তা মেরামতের দাবিতে বিডিও অফিসে গ্রামবাসীদের বিক্ষোভ

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর:
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের
মারিচ্যা গ্রামে মোরাম রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। ওই রাস্তায় একটু বৃষ্টি হলেই কাদা ও এক হাঁটু জল জমে যায়। আর তার ওপর রয়েছে বড় বড় গর্ত।

গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি এক বছর আগে রাস্তা সারানোর প্রতিশ্রুতি দিলেও এখনো সেই রাস্তা মেরামত হয়নি। তারই প্রতিবাদে প্রায় গ্রামের ১০০ জন মানুষ বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন দেয় বিডিওকে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তা সারাই করে ঢালাই রাস্তা করতে হবে। না হলে বৃহত্তর অান্দোলনে যাবে বলে গ্রামবাসীরা জানান।

ঘাটালের বিডিও জানান, ওই রাস্তাটিতে সমস্যা রয়েছে আমরা উচ্চ কর্তৃপক্ষকে সমস্যাটি জানাচ্ছি। তারপর যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *