নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে গাজোলের রসিকপুর গ্রামে বিক্ষোভ গ্রামবাসীদের

আমাদের ভারত, মালদা, ২৯ ডিসেম্বর: নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল ব্লকের রশিকপুর গ্রামে। এই এলাকার প্রায় ১০ কিলোমিটার রাস্তার কাজে অনিয়ম করা হচ্ছে বলে গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। সরকারি কোনও সিডিউল দেখানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা।

এদিন রশিকপুর গ্রামের বিক্ষোভকারী গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, সরকারি নির্দেশ অমান্য করে এলাকায় প্রায় ১০ কিলোমিটার রাস্তার কাজ করা হচ্ছে। প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে তৈরি হচ্ছে এই রাস্তাটি। কিন্তু কোনো রকম সিডিউল না প্রকাশ করে এই রাস্তার কাজ করা হচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্ট পঞ্চায়েত, পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু ঠিকাদারি সংস্থা এই কাজটি করছে, তারা বলেছিলেন সিডিউল দেখিয়ে রাস্তার কাজ করা হবে। কিন্তু সেই কথা রাখেনি। যার ফলে কাজের নিম্নমানের অভিযোগ তোলা হয়েছে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ কিলোমিটার রাস্তার কাজ জেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে।
গাজোল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামবাসীদের দাবি অনুযায়ী সরকারি নিয়ম মেনে কাজ করার একটি তালিকাও ইতিমধ্যে সেখানে টাঙানো হয়েছে। রাস্তার কাজের কোনও রকম অনিয়ম না হয় সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *