ডিজিটাল রেশনকার্ড থাকা সত্বেও মিলছে না রেশন, প্রতিবাদে বাগদায় বিক্ষোভ গ্রামবাসীদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ সেপ্টেম্বর: ডিজিটাল রেশন কার্ড থাকা সত্বেও মিলছে না রেশন। এর প্রতিবাদে রেশন দোকানে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার আমডোব চাপারুই এলাকায়। এখানকার রেশন ডিলার দীর্ঘদিন ধরেই রেশনকার্ড থাকা সত্ত্বেও শতাধিক সাধারণ মানুষকে রেশন দিচ্ছে না। অভিযোগ, তাদের সঙ্গে নানা সময় দুর্ব্যবহারও করছেন। মৃত ব্যক্তিদের কার্ডের রেশন তুলে নিচ্ছেন ডিলার নিজেই। এমনই অভিযোগে বৃহস্পতিবার সকালে বিভিন্ন গ্রামের লোকজন রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ই-রেশন কার্ড থাকা সত্ত্বেও কেন মিলছে না রেশন সেই স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকে তারা।

গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে শতাধিক ডিজিটাল কার্ডের রেশন দিচ্ছে না ডিলার। কারণ জানতে গেলে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে। এই রেশন ডিলারকে বরখাস্ত করা হোক বলে দাবি তোলেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, ডিজিটাল রেশনকার্ড থাকা স্বত্বেও বাগদার আমডোব চাপারুই এলাকার রেশন ডিলার অজিত বাছার দীর্ঘ দিন ধরে রেশন দেওয়া বন্ধ করেছে। কারণ জানতে গেলে তিনি গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এছাড়া মৃত ব্যক্তিদের কার্ডের রেশন তুলে নিচ্ছেন ডিলার নিজেই। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই ডিলারকে বরখাস্ত করতে হবে।

এই বিষয়ে রেশন ডিলার অজিত বাছার জানিয়েছেন, পুরনো কার্ডের রেশন দেওয়া হচ্ছে তাদের। পুরনো কার্ড জমা দেওয়ার জন্য বলা হয়েছে রেশন গ্রাহকদের। অসত্য অভিযোগ তোলা হচ্ছে তার বিরুদ্ধে।

আষারু গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী মুন্ডা জানিয়েছেন, সাধারণ মানুষ রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে। যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে খাদ্য দপ্তরের কাছে ডিলারের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাবো। খাদ্য সুরক্ষা সঠিক ভাবে পরিচালনা করতে অনুরোধ জানাবো ওই ডিলারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *