TMC, Shalbani, শালবনী বিধানসভা কেন্দ্রে প্রার্থী শ্রীকান্ত মাহাতের সমর্থনে জোরদার প্রচার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শালবনী বিধানসভা কেন্দ্রে প্রার্থী শ্রীকান্ত মাহাতর সমর্থনে ব্যাপক প্রচার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার শালবনী অঞ্চলের মহাশোল, মণ্ডলকুপি সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি করা হয়।

দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এই প্রচার কর্মসূচিতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়। প্রার্থীর পক্ষে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়। স্থানীয় বাসিন্দারাও তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা জানান।

এছাড়াও শালবনী বিধানসভা এলাকার ২ নম্বর অঞ্চলের যাত্রা বুথে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো হয়। কর্মীরা প্রতিটি বাড়িতে পৌঁছে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং প্রার্থী শ্রীকান্ত মাহাতকে সমর্থনের আহ্বান জানান।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনগুলিতেও এই ধরনের নিবিড় জনসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে। প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে তাঁদের আস্থা অর্জনই মূল লক্ষ্য বলে জানিয়েছেন নেতৃত্ব।

উল্লেখ্য, নির্বাচন যত এগিয়ে আসছে, ততই শালবনী বিধানসভা এলাকায় প্রচারের গতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *