জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ নভেম্বর: বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা গ্রন্থাগার কর্মচারীদের উদ্যোগে বিজয়া সম্মেলনী ও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হল মেদিনীপুরের ঋষি রাজনারায়ণ বসু স্মৃতি পাঠাগার হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা।

এছাড়াও ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সন্দীপ সিংহ, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভাপতি কল্পনা শিট, বিশিষ্ট সমাজসেবী সুকুমার পড়িয়া ও ডিপিএসসির চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই সহ জেলার অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে জেলার তৃণমূল নেতৃত্ব পরস্পর সৌহার্দ্য বিনিময় করেন। বিশিষ্ট কয়েকজন নেতৃত্বকে সম্মিলনী অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয়।

