রোগী মৃত্যুকে কেন্দ্র করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভাঙ্গচুর, আতঙ্কে চিকিৎসকরা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৯: রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ইসলামপুর মহকুমা হাসপাতালে। চেয়ার টেবিল ভাঙ্গচুর চালানোর অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এমনকি জরুরি কাগজ পত্র ফেলে দেওয়া হয়। গোটা ঘটনায় হাসপাতালে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম সইফুদ্দিন (৫৫), বাড়ি বিহারের কাশীবাড়ি এলাকায়। অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। কিছুক্ষণ চিকিৎসা চলাকালীন ওই ব্যক্তির মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনতেই পরিবারের লোকের ভাঙ্গচুর শুরু করে বলে অভিযোগ। জরুরী বিভাগের চেয়ার টেবিল ভাঙ্গচুর চালানোর চেষ্টা করে বলে অভিযোগ হাসপাতালের চিকিৎসকের। এমনকি জরুরি কাগজ পত্র ফেলে দেওয়ার অভিযোগ পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

এই ঘটনায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। পুলিশ পৌঁছানোর আগেই মৃত ব্যক্তিকে নিয়ে চম্পট দেয় মৃতের পরিবারের সদস্যরা। হাসপাতালের তরফ থেকে এই ঘটনায় পুলিশে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার সুরজ সিনহা। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *