ফের ধর্ষণের ঘটনা, এবার কালিয়াগঞ্জের কুনোরে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৯ এপ্রিল: রায়গঞ্জ থানার তেঁতুলতলার ঘটনার পাঁচদিনের মাথেয় ফের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠলো স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার কুনোর এলাকার রায়পুর গ্রামে। গুরুতর আহত অবস্থায় তাকে রায়গঞ্জ গর্ভামেন্ট ও মেডিকেল কলেজে ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করে কালিয়াগঞ্জ থানায়।

পরিবারসূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জ থানার কুনোর এলাকার রায়পুর গ্রামের ১০ বছরের শিশুকে বাড়িতে রেখে বাবা মা জমিতে কাজ করতে চলে যায়। কৌশিক রায় নামে স্থানীয় যুবক ওই শিশুটির বাড়িতে ফ্যান ঠিক করতে যায়। সেই সময় বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগকে ওই শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ। ওই শিশুটি পা দিয়ে রক্ত বের হতে দেখে তার দিদা। মেয়ের এমন অবস্থার কথা শুনে জমি থেকে ছুটে আসেন বাবা মা। শিশুটির অবস্থা খারাপ হতে থাকলে তড়িঘড়ি রায়গঞ্জ গর্ভামেন্ট ও মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

হাসপাতালসূত্রে জানা গিয়েছে, শিশুটির যৌনাঙ্গে আঘাত দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে পলাতক কৌশিক রায়। এই ঘটনায় কালিয়াগঞ্জ থানার ওই যুবকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই শিশুর বাবা মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি ওই যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।

রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহঃ সানা আখতার বলেন, ওই পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

খবর পেয়ে নির্যাতিতাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে আসেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। কথা বললেন বাবা মায়ের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *