চোপড়ায় শৌচালয়ের সামনে থেকে থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৯ এপ্রিল: শৌচালয়ের সামনে থেকে থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঋণের চাপে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে পরিবারের দাবি। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লালবাজার এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম মুন্না মল্লিক (৫৫)। বাড়ি বিহারে। দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে শ্বশুর বাড়িতে থাকতেন তিনি। পারিবারিক কোনো অশান্তি ছিল না বলে জানা গেছে। ভালো মানুষ হিসাবে পরিচিত ছিল ওই ব্যক্তি। তবে ঋণের চাপে এই ভাবে আত্মঘাতী হয়েছে বলে পরিবারের দাবি। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *