ফের প্রকাশ্যে দলের বিরুদ্ধে তোপ তথাগত রায়ের

আমাদের ভারত, ১৯ এপ্রিল: বিজেপি-র অন্তর্কলহের জেরে ফের প্রকাশ্যে দলের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গে দলের প্রাক্তন সভাপতি তথা মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার তিনি টুইটারে লিখেছেন, “পশ্চিমবঙ্গ বিজেপি প্রায় ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে। যে দল ২০২১ সালের পরাজয়ের পরে কোনও আত্ম-অনুসন্ধান করে না, তাকে কেবল দলের মধ্যে আন্দোলন করে ঠিক করা যায় না। লোকের কাছে সীমিত প্রকাশ প্রয়োজনীয় এবং আমি যা জানি কেডিএসএ- এর অপকর্মের একটি অংশই প্রকাশ করেছি।“

প্রসঙ্গত, এ রাজ্যের গত বিধানসভা ভোটে দলের মূল দায়িত্বে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শিব প্রকাশ ও অরবিন্দ মেনন। ভোটের ফলাফল ভাল না হওয়ায় তথাগতবাবু এঁদের নামের প্রথম অক্ষর দিয়ে লাগাতার সমালোচনা করেছিলেন। মঙ্গলবারও তিনি কেডিএসএ কথাটা লিখেছেন

তবে, ‘ভয়েস অফ বিজেপি’-র তরফে এর প্রতিবাদ করে টুইটারে লেখা হয়েছে, “আপনার মত মর্যাদার এবং জ্যেষ্ঠ কেউ প্রকাশ্যে বিজেপির ভাবমূর্তি নষ্ট করা থেকে বিরত থাকুন। আপনি যদি সত্যিই দলকে ভালোবাসেন, তবে উপরের দিকে থুথু না ছিটিয়ে সমস্যা সমাধানের জন্য আপনার নেতৃত্ব দেখান।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *