আশিস মণ্ডল, রামপুরহাট, ১৯ এপ্রিল: এবার স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপোর বিরুদ্ধে মুখ খুললেন বগটুই কাণ্ডে অন্যতম প্রত্যক্ষদর্শী মিহিলাল শেখ। তার অভিযোগ, আনারুল হোসেন সহ অগ্নি কান্ডের সঙ্গে জড়িতদের সংশোধনাগারে এলাহি ভাবে থাকার সমস্ত ব্যবস্থা করেছেন আশিসবাবু।
মিহিলাল শেখের অভিযোগ, জেলের ভিতরে ফুর্তি করছে অভিযুক্তরা। এই কাজে সহযোগিতা করছে বেশ কিছু তৃণমূল নেতা। পাশাপাশি যাদের পরিবারের মৃত্যু হয়েছে বিনাকারণে তাদের গ্রেফতার করেছে, তারা এখন সিউড়ি জেলে। এছাড়া আশিস বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো আমাদের উপর প্রচন্ড অত্যাচার করেছে। আমরা আশিস বন্দ্যোপাধ্যাযয়ের কাছে গিয়েছিলাম তখন তিনি আমাদের কথা শোনেননি। আশিস বন্দ্যোপাধ্যায় আনারুলকে গাইড করছে। আজ পর্যন্ত আমাদের খবর নেয়নি। যদিও তাদের দলের নতুন ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির ভূয়সী প্রশংসা করলেন মিহিলাল। পাশাপাশি নিচু স্তরের আধিকারিকরা তাদের ঠিক মতো খাবার দিচ্ছে না বলে অভিযোগ করেছেন মিহিলাল। সাদা কাপড় দিয়েছে যাদের স্বামী জীবিত আছে এই নিয়েও ক্ষোভ আছে। এছাড়া মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালন করেনি মুখ্যমন্ত্রী। দশটা চাকরি দেওয়ার কথা থাকলেও ৯ জনকে চাকরি দিয়েছেন।যদিও এই দশ হাজার টাকার চাকরি কি হবে? প্রশ্ন মিহিলালের।

