অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৯ এপ্রিল: পশ্চিমবঙ্গের বিশ্ব বানিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে তথাগত রায় মন্তব্য করলেন। সামাজিক মাধ্যমে তাতে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
টুইটারে এবং ফেসবুকে তথাগতবাবু মঙ্গলবার লিখেছেন, “মমতার নিমন্ত্রণেও এলেন না মোদী! বাংলার বাণিজ্য সম্মেলনে থাকছেন না প্রধানমন্ত্রী ! কোন কালে সোমনাথবাবুর মৌ-সই করে দিয়ে আরম্ভ হয়েছিল। আবার সেই শিল্পায়নের কুনাট্য। আমার প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলীকে উদ্ধৃত করে বলি, “এই প্রচেষ্টা বন্ধ্যাগমনের মত নিষ্ফল নয় কি?”
পোস্ট করার দু’ঘন্টা বাদে বেলা এগারোটায় লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা হয়েছে যথাক্রমে ১৯১, ১৭ ও ৫। নীলাঞ্জন রায় লিখেছেন, “মমতা দিদি কে শিল্পজগৎ এর আর কেউ বিশ্বাস করে না!“ ডঃ উজ্জ্বল মজুমদার লিখেছেন, “মোদিজি হয়তো এতদিনে বুঝতে পারছেন, বাংলার হতভাগ্য বিজেপি কর্মীদের ব্যাথা-বেদনা।“
মেহবুব ইসলাম খান লিখেছেন, “আসবে কোন লজ্জায় আসলেই তো যা দেখবে সব বিক্রি করে দেবে!“ এই মন্তব্যের বিরোধিতায় অনির্বান ব্যানার্জী লিখেছেন, “মাদ্রাসা ছাপগুলোর আর কত বুদ্ধি থাকবে?” অভিষেক মেটা লিখেছেন, “এক নয়া পয়সা কেউ ইনভেস্ট করবে না। এক টাকা তো পরের কথা। জিরো ইনভেস্টমেন্ট।”

