বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে টুইটারে তোপ সুজন চক্রবর্তীর

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৯ এপ্রিল: বিশ্ব বানিজ্য সম্মেলন (বিজিবিএস) নিয়ে টুইটারে তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

মঙ্গলবার তিনি লিখেছেন, “এই সরকারের ছয়টি শিল্প সম্মেলনের বিনিয়োগ প্রস্তাব সাড়ে ১৪ লক্ষ কোটি টাকা! মুখ্যমন্ত্রীর কথায় কর্মসংস্থান ১ কোটি ৩৮ লক্ষ! এতই মিথ্যাচার? এতগুলো সামিটে সরকারের খরচ কত? লাভ কি হলো?

আরটিআই-এর উত্তর আসেনি। কোনও শ্বেতপত্র প্রকাশ হয়নি। আগের তথ্যগুলি প্রকাশ করুন মুখ্যমন্ত্রী।”

প্রসঙ্গত, বিজিবিএস আগামী বুধ ও বৃহস্পতিবার। শিল্প সম্মেলন সফল করার জন্য কয়েক মাস ধরে সরকারি পর্যায়ে তৎপরতা চলছে। এই সম্মেলন থেকে শিল্পে বড় ধরনের বিনিয়োগের আশা করছে রাজ্য সরকার। শিল্পোদ্যোগীদের সঙ্গে আলোচনা করতে শিল্পোন্নয়ন নিগমের শীর্ষ কর্তারা বিভিন্ন রাজ্যে গিয়েছেন। দেশ-বিদেশ থেকে অনেক বড় শিল্প সংস্থার পরিচালকরা দু’দিনের সম্মেলনে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *