সরকারি নির্দেশে বনগাঁয় চালু হল ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের টিকাকরণ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ জানুয়ারি: করোনার কারণে বন্ধ ছিল স্কুল কলেজ। সম্প্রতি সরকারি বিধিনিষেধ মেনে তা চালুও হয়েছিল। অথচ স্কুল-কলেজের পড়ুয়াদের টিকা দেওয়া হয়েছিল না। সরকারি নির্দেশ অনুযায়ী সোমবার থেকে শুরু হল স্কুলের পড়ুয়াদের টিকাকরণ। এদিন ১৫ থেকে ১৮ বছরের পড়ুয়াদের করোনার টিকা দেওয়ার কাজ চালু হল। টিকাকরণের সঙ্গে সঙ্গে ছাত্রদের হাতে বিভিন্ন ফল বিতরণ করেন বনগাঁর মুখ্য প্রশাসক গোপাল শেঠ।

এদিন করোনার টিকা দেওয়া হয় উত্তর ২৪ পরগনার বনগাঁ উচ্চ বিদ্যালয় এবং বনগাঁ ব্লকের চৌবেড়িয়া বিদ্যালয়ে। বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ২২৫ জনকে টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতরের আধিকারিক জানিয়েছেন। এই টিকাকরণের দিন উপস্থিত ছিলেন বনগাঁর মুখ্য প্রশাসক গোপাল শেঠ, বনগাঁর ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক কুশ্বাহা রায়।

এ বিষয়ে বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী বনগাঁ মহকুমা এলাকায় আজ থেকে শুরু হল ১৫ বছর থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের করোনার টিকা দেওয়ার কাজ। সরকারি নির্দেশ অনুযায়ী আজ আমরা বনগাঁ পৌরসভার স্বাস্থ্য কর্মীদের সঙ্গে নিয়ে টিকা দেওয়ার কাজ শুরু করলাম। প্রথম পর্যায়ে বনগাঁ হাইস্কুলে টিকা দেওয়া হল।

বনগাঁর ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক কুশ্বাহা রায় বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী আজ থেকে ১৫ বছর থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হল। প্রথম পর্যায়ে বনগাঁ উচ্চ বিদ্যালয় এবং বনগাঁ ব্লকের চৌবেড়িয়া বিদ্যালয়ে টিকা দেওয়া হল। এ বিষয়ে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *