অযথা কোপ পড়ল স্কুল কলেজ আর শিক্ষার্থীদের উপর: সংঘমিত্রা চৌধুরী

আমাদের ভারত, ৩ জানুয়ারি: মেলা খেলাই বাড়াবাড়ি এই সঙ্কট ডেকে এনেছে বলে মনে করেন বিজেপি নেত্রী সংঘমিত্রা চৌধুরী। তাঁর মতে, “অযথা কোপ পড়ল স্কুল কলেজ আর শিক্ষার্থীদের উপর”।

সোমবার তিনি জানান, “মেলা, খেলায় বরাবরই সিদ্ধহস্ত আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী। রাজ্যে যখন ওমিক্রন সুনামির মত ছড়িয়ে পড়ছে তখন ২৪, ২৫ আর ৩১ ডিসেম্বর আর পয়লা জানুয়ারীর আলোকসজ্জা আর আনন্দ উৎসবকে পূর্ণ সহযোগিতা করে তারপরেই লকডাউন ডেকে দিলেন রাজ্য সরকার। এই সংক্রমণ অনেক খানি কমানো যেত যদি কিছু বিধিনিষেধ লাগু হত ২৪ ডিসেম্বরের আগেই।

অযথা কোপ পড়ল স্কুল কলেজ আর শিক্ষার্থীদের উপর।

সঙ্গে সাতটার পর লোকাল ট্রেনের নিষেধাজ্ঞা। নিত্যযাত্রীদের শিরে সংকট অবস্থা। সন্ধ্যা সাতটার পর কি ভাবে তাঁরা বাড়ি ফিরবেন, যাঁরা মফস্বল থেকে আসেন? এঁরা কেউ দিন মজুর, কেউ সাধারণ চাকুরিজীবী। তবে প্রথম দিনেই শেষ লোকালে যাত্রীদের উপচে পড়া ভিড় ও তাদের ক্ষোভের কারণে শেষ পর্যন্ত রাত ১০ টায় শেষ লোকাল চালানোর কথা ঘোষণা করা হয়। দূরপাল্লার বাসেরও ভিড়ের চিত্র একইরকম। এতে কি সংক্রমণ কমবে?

মাননীয়ার বিধি তালিকায় পানশালা খোলা অথচ পাঠশালা বন্ধ। এটাই মেনে নিতে কষ্ট হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *