সাথী দাস, পুরুলিয়া, ৩ ডিসেম্বর: সাফল্যর হাত ধরে পুরুলিয়ার তিনটি পুরসভা দখল করতে চান বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙা। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়ে সামনের দলীয় লক্ষ্য নিয়ে মতামত ব্যক্ত করেন তিনি। পুরুলিয়া শহরের দুলমি এলাকায় অবস্থিত দলীয় জেলা কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় তাঁর হাতে দায়িত্ব ভার তুলে দেন ‘সফল’ প্রাক্তন সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। নতুন সভাপতিকে জড়িয়ে আলিঙ্গন করেন তিনি। তাঁর সাফল্য কামনা করেন দলের রাঢ় বঙ্গের সাংগঠনিক দায়িত্ব পাওয়া বিদ্যাসাগর।

দলীয় সভাপতির আসনে বসে বিবেক বলেন, “পুরুলিয়ার সবকটি পুরসভা দখলের বিষয়ে আমি নিশ্চিত।” মানুষের সমর্থন আর সাংগঠনিক শক্তিতেই এই সাফল্য আসবে বলে মনে করেন প্রত্যয়ী বিবেক।

প্রসঙ্গত, জেলার তিনটি পুরসভা পুরুলিয়া, রঘুনাথপুর এবং ঝালদায় মেয়াদ থাকাকালীন ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। যদিও এখন প্রশাসনিক বোর্ড দিয়েই কাজ চলছে এই তিন পুরসভায়।

