হাবড়ায় ডোবা থেকে  অজ্ঞাত পরিচয় ব্যক্তির  মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ এপ্রিল: ভোটের দিন সাত সকালে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহউদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনারহাবড়া থানার কৈপুকুর এলাকায়। এদিন রাত পর্যন্ত মৃতদেহর পরিচয় পাওয়া যায়নি।  

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে 
হাবড়ার কৈপুকুর এলাকায় স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশের একটি ডোবার মধ্যে এক 
ব্যক্তির মৃতদেহ ভাসতে
দেখেন। তাঁরা খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে 
এসে পৌঁছয় হাবরা থানার
পুলিশ। তারা এসে মৃতদেহ উদ্ধার 
করে। দেহ ময়নাতদন্তের জন্য 
হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে 
হাবড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।মৃত্যুর কারণ নিয়েও ধোঁয়াশা রয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ 
বোঝা যাবে।তবে মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে।প্রাথমিক অনুমান, খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে।ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *