টিএমসিপি নেতার বিরুদ্ধে বিজেপি কর্মী ও সাধারণ ভোটারদের মারধরের অভিযোগ কালিয়াগঞ্জে, পাল্টা অভিযোগ বিজেপির বিরুদ্ধে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ এপ্রিল: তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে বিজেপি কর্মী ও সাধারণ ভোটারদের মারধরের অভিযোগ। পালটা বিজেপির বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগে চাঞ্চল্য কালিয়াগঞ্জ বিধানসভার ৪৩ ও ৪৪ নম্বর বুথে।

বিজেপির অভিযোগ, নির্বাচনের দিন সকাল থেকেই স্থানীয় টিএমসিপি নেতা রাজা ঘোষের নেতৃত্বে বাইক বাহিনী কালিয়াগঞ্জ শহরের চিড়াইলপাড়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। ওই নেতা রাজা ঘোষ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বিশেষত ১৭নং ওয়ার্ডের বিজেপি কার্যকর্তাদের হুমকি দেয় বলে অভিযোগ। এদিকে খানিক আগে আবারও ওই এলাকায় গিয়ে রাজা ঘোষ সদলবলে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার কিছু যুবককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এদিকে এলাকার ৪৩এর এ এবং ৪৪ নং বুথ এলাকায় এসে একদল আগ্নেয়াস্ত্রধারী দুষ্কৃতি পালটা রাজা ঘোষকে মারধর করে বলে তৃণমূলের অভিযোগ। যদিও এলাকায় উত্তেজনা তৈরি হতেই খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী সহ ক্যুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *