অশোকনগরে বিজেপি  প্রার্থীর গাড়ি লক্ষ্য করে  বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২২ এপ্রিল:
বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের গাড়ি ভাঙ্গচুর করে তৃণমূল। পাল্টা অভিযোগ তৃণমূলের, তাঁদের দলের কর্মীদের লক্ষ্য করে গুলি 
চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী।গুলিবিদ্ধ ২ তৃণমূল কর্মী।গুলি চালানোর অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি বাহিনীর। 

ভোটের সকালে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার 
অশোকনগর থানার ট্যাংরা আদর্শ শিক্ষা নিকেতন।
ভোটের দিন সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি চলছে 
অশোকনগর বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায়। বিজেপি কর্মীদের আক্রমণ করার অভিযোগ উঠেছে 
তৃণমূলের বিরুদ্ধে।এসবের মাঝেই এদিন সকাল থেকে বুথ পরিদর্শন 
করছিলেন তৃণমূল প্রার্থী 
নারায়ণ গোস্বামী ও বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী।অভিযোগ, তনুজা চক্রবর্তী অশোকনগরের ৭৯,৭৯এ,৮০,৮০ এ বুথে গিয়ে বাধার মুখে পড়েন।অভিযোগ, সেখানে ব্যাপক বোমাবাজি করে তৃণমূল 
আশ্রিত দুষ্কৃতীরা।পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।প্রায় ৪০ মিনিট ট্যাংরা আদর্শ শিক্ষা নিকেতন বুথে আটকে পড়েন বিজেপি প্রার্থী।দীর্ঘক্ষণ পর শান্ত হয় এলাকা।
তবে এই অভিযোগ সম্পূর্ণ 
ভিত্তিহীন বলেই দাবি অশোকনগরের তৃণমূল প্রার্থীর।

নারায়ণবাবু পালটা বিস্ফোরক অভিযোগ 
করেছেন, কেন্দ্রীয় বাহিনীর 
বিরুদ্ধে। তাঁর দাবি, শীতলকুচির 
মতোই অশোকনগরেও
নির্বিচারে গুলি চালিয়েছে 
আধাসামরিক বাহিনী। গুলিবিদ্ধ হয়েছেন দুই
তৃণমূল কর্মী। তাঁদের ভর্তি করা হয়েছে 
হাসপাতালে। আহতের নাম শেখ 
শাহজাহান। যদিও গুলি চালানোর 
অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি বাহিনীর। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ভোট দিয়ে বাড়ি ফিরছিল শাহজাহান। সেই সময় বোমার জালকাঠি তার পায়ে এসে লাগে। অভিযোগ পালটা অভিযোগ রীতিমতো উত্তপ্ত অশোকনগর। 

বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী বলেন, তাকে উদ্দেশ্য 
করে এই হামলা চালানো হয়েছে
এবং তৃণমূল এটা পরিকল্পিত ভাবে করেছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *