বিএসএফের ডাকে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা

রাজেন রায়, কলকাতা, ১১ নভেম্বর: শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা। রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করবেন অজয়কুমার ভাল্লা। সে বৈঠকে আলোচনা হতে পারে সীমান্তের পরিকাঠামো নিয়ে।

কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা শুক্রবারই কলকাতায় আসছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, ডিজি মনোজ মালব্যও। সূত্রের খবর, বেলা সাড়ে ১২টায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে হিডকো ভবনে। এই বৈঠকে রাজ্যের সমস্ত সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশ সুপারদেরও ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে।

সূত্রের খবর, বৈঠকে থাকবেন উচ্চ পদস্থ সেনা আধিকারিক, নৌসেনা আধিকারিক ও বিএসএফের উচ্চ পদস্থ কর্তাও। সূত্র মারফৎ জানা যাচ্ছে, কাঁটা তার লাগানো, সীমান্তের নিরাপত্তা বিষয়ক, বিএসএফের চেক পোস্ট বাড়ানো, বিএসএফের নতুন ক্যাম্প তৈরির জন্য জমি সংক্রান্ত বিষয় নিয়ে মূলত এই আলোচনা হবে। আলোচনায় উঠে আসতে পারে বিএসএফের এক্তিয়ার ১৫ কিলোমিটারই থাকবে নাকি ৫০ কিলোমিটার সে বিষয়ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *