আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ জুন: বাম সরকারের আমলে তখন বেকার ছিল প্রায় এক কোটি, এখন মমতা ব্যানার্জির ১১ বছরের সরকারে বেকারের সংখ্যা দু’কোটি ছড়িয়েছে। সত্য কথা বলে ফেলেছেন শোভন দেব। নন্দীগ্রামে বিশ্ব পরিবেশ দিবস পালন করতে এসে সংবাদ মাধ্যমকে শুভেন্দু অধিকারী এই কথাগুলি বলেন।
শোভন দেবের চাকরি দেওয়া নিয়ে বক্তব্যের প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন, ৪৫ লক্ষ লোক বাইরের রাজ্যে কাজ করতে গেছে। এইভাবে তো হয় না, একটাও শিল্প নেই রাজ্যে, কারণ ল্যান্ড পলিসি এই রাজ্যের নেই। বরং ১০ বছরের ইতিহাসের কথা বাদ দিন গত এক বছরে এই মুখ্যমন্ত্রী কি কি শিল্প তাড়িয়েছে সেটা শুনে রাখুন। নৈহাটির জুটমিল, চন্দননগরের কন্দল পরার জুট মিল, ভদ্রেশ্বর জুটমিল, ডানকুনি বিস্কুট কারখানা, গুপ্তিপাড়ার কেশরাম রেওন সুতো তৈরীর কারখানা, ডাবরের কারখানা এখান থেকে চলে গেছে মধ্যপ্রদেশ।
মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন এ রাজ্যের পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল ৫ লক্ষ ২০ হাজার। আমরা সিপিএমের বিরুদ্ধে তখন মিছিল করেছি। চাকরি চাই চাকরি দাও বলে। তখন তৃণমূল করতাম। বাম সরকারের আমলে তখন বেকার ছিল প্রায় এক কোটি। এখন মমতা ব্যানার্জির ১১ বছরের সরকারে বেকারের সংখ্যা দু’কোটি ছড়িয়েছে। সত্য কথা বলে ফেলেছেন। মমতা ব্যানার্জি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তো এখন তুলে দিয়েছেন। এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক চালু করল। এক লক্ষ ছেলে মেয়ের নাম নথিভুক্ত করল। পনেরশো টাকা বেকার ভাতা চালু করবে বলেছিল সব বন্ধ। মিথ্যা লগ্নে জন্মালে যাওয়া হয় তাই হচ্ছে।

