আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ ডিসেম্বর:
হাবড়ার জয়গাছি এলাকায় সাহারা নামে অর্থলগ্নি সংস্থায় রাখা নিজেদের টাকা না পেয়ে অফিসের গেটে তালা লাগালো এক গ্রাহক। অর্থ লগ্নি সংস্থা সাহারাতে টাকা রেখে বছরের পর বছর হয়ে গেলেও গ্রাহকরা টাকা পাচ্ছে না। অফিসে এসে টাকা চাইলে টাকার বদলে মিলছে ডেট। কষ্টের টাকা ফেরত না পেয়ে অফিসের গেটে তালা লাগাল এক গ্রাহক। পরে অবশ্য ভুক্তভোগী আরো কয়েকজন গ্রাহক হাজির হয় ওই অফিসে।

তাদের দাবি, টাকা ম্যাচুরিটি হয়ে গেছে কয়েক বছর আগে, তাও সংস্থা তাদের টাকা ফেরত দিচ্ছে না। সংস্থা অফিস খোলা রেখে ফের টাকা তুলছে, তাই তাদের দাবি, অন্যান্য কোম্পানির মতো তারাও অফিস বন্ধ করে দিয়ে চলে যাক, তাহলে আর টাকা চাওয়ার জন্য আসবো না।
যদিও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলছে তাই একাধিক সমস্যা হচ্ছে। তবে মানুষের টাকা মানুষকে ফেরত দেওয়া হবে।

