আর্থিক অনটন সহ্য করতে না পেরে ভাই ফোঁটার আগে রাতে চাকদায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল ভাই

আমাদের ভারত, নদিয়া, ৬ নভেম্বর: বোনকে কথা দিয়েছিল, বোনের কাছে ভাইফোঁটা নেবে বলে। কিন্তু ভাই ফোঁটা আর নেওয়া হল না। কান্নায় ভেঙে পড়লো বোন। আজ সকালে চাকদহ থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে চাঁদুড়িয়া এক নম্বর জিপির মলিচাগড় ঘাট পাড়ায়।

রাজা ঘোষ, বয়স ২৫ বছর। পেশায় নির্মাণ কর্মী। করোনা কালে কাজ না থাকায় আর্থিক অনটনে ভুগছিল। গতকালও স্ত্রী ও সন্তানকে নিয়ে ঠাকুর দেখতে বেড়িয়েছিল।ছেলেকে বাজিও কিনে দিয়েছিল। রাতে এক সাথে খাওয়া দাওয়া করে।এক সাথে শুতেও যায়। এরপর ভোরে ঘরে বাঁশের আড়ায় ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় স্ত্রী। পরে চাকদহ থানায় খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *