কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ নভেম্বর: গণ ভাই ফোঁটার আয়োজন করল ঘাটালের অঙ্কুর ক্লাব। এই পবিত্র দিনটিতে ওই ক্লাবের তরফ থেকে ভাইদের মঙ্গল কামনায় ফোঁটার ব্যবস্থা করা হয়। উৎসাহ উদ্দীপনার সাথে এই দিনটি পালন করল ওই ক্লাব।
এই গণ ভাই ফোঁটাতে ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্না, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ অন্যান্যদের ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে এছাড়াও ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাঝি, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, কর্মাধ্যক্ষ বিকাশ কর, হাবিবুর রহমান, সমাজসেবী রামপদ মান্না, সুদীপ মন্ডল, সমাজসেবী স্বপন ভুঁইঞা, মুজিদ আলী, পুলক প্রামানিক পিন্টু চৌধুরী সহ অন্যান্যরা।

