কালভার্টের নীচ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মদনপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ নভেম্বর: মদনপুরে বিলদার পাড়ায় একটি কালভার্টের নীচে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ব্যক্তি বছর ৫২ -র গণেশ দুর্লভ। তিনি কল্যাণী ব্লকের মদনপুরের শিকারপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত আড়াইটে পর্যন্ত বাড়ি ফেরেননি গণেশ বাবু। তারপর থেকে তার খোঁজ শুরু হয়। পরিচিত বিভিন্ন জায়গায় ফোন করা হয়। এরপর আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। চাকদহ থানায় খবর দেওয়া হলে পুলিশ। ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *