শালবনিতে ছত্রছায়ার ভ্রাম্যমান রান্নাঘর

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: মেদিনীপুরে লকডাউন পরিস্থিতিতে ভ্রাম্যমান রান্নাঘর কর্মসূচি গ্রহণ করেছে শালবনীর স্বেচ্ছাসেবি সংগঠন ছত্রছায়া। শুক্রবার এই কর্মসূচির তৃতীয় দিনে রান্নাকরা খাবার নিয়ে টিম ছত্রছায়া পৌঁছে যায় শালবনী ব্লকের জোড়াকুসমি গ্রামে। সেখানকার প্রায় শতাধিক ব্যক্তির হাতে মাংসের ঝোল, আলু পটলের তরকারি সহ ভাতের প্যাকেট তুলে দেওয়া হয়।

এদিনের কর্মসূচিতে ছত্রছায়া গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন নতুন ঘোষ, দেবাশীস মন্ডল, মালা মুর্মু, রাজা ভকত, তরুণ দণ্ডপাট, আপন ঘোষ, গ্রামীণ চিকিৎসক হারাধন দুয়ারী প্রমুখ। এছাড়াও এদিন ছত্রছায়ায় পক্ষ থেকে শালবনি চকবাজার থেকে ভাদুতলা বাস স্ট্যান্ড পর্যন্ত সমস্ত ভবঘুরে, গাড়ি চালক ও খালাসীদের দুপুরের খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি চলছে স্যানিটাইজেশন ও মাস্ক বিতরণ কর্মসূচি। এই কাজে ছত্রছায়াকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের শুভানুধ্যায়ী শিক্ষক, চিকিৎসক, পুলিশ কর্মী, সরকারি কর্মচারি, ব্যবসায়ী সহ সমাজের সর্বস্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *