জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: বৃহস্পতিবার মেদিনীপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডে উপস্থিত মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া করোনা যোদ্ধা বেশ কয়েকজন টোটো ও অ্যাম্বুলান্স চালককে সম্বর্ধনা জানিয়েছেন। সেই সঙ্গে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পান্ডবের নেতৃত্বে ওয়ার্ডের দুঃস্থ মানুষদের শুকনো খাবার বিলি করেন জুন মালিয়া। শুক্রবার ১৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘বাবা বুড়ো শিবের মন্দিরে পুজো দিয়ে দলীয় কার্যালয়ে পৌঁছে তিনি মেদিনীপুর শহরের কোভিড যোদ্ধা টোটো অ্যাম্বুলেন্স চালকদের সম্মান জানাতে তাঁদের হাতে সাম্মানিক পত্র তুলে দেন।
প্রসঙ্গত, মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া সম্প্রতি শহরের বটতলার চকে পাঁচটি টোটো অ্যাম্বুলান্সের উদ্বোধন করেছিলেন। এই অ্যাম্বুলান্সগুলি মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গাতে করোনা রোগীদের হাসপাতাল পৌঁছাতে পরিষেবা দিচ্ছে। এই টোটো অ্যাম্বুলান্স পরিষেবা পাবার জন্য তিনটি হেল্প হেল্পলাইন নম্বরও চালু করেন যাতে ফোন করলেই বিনামূল্যে এই পরিষেবা শহরবাসী পেতে পারেন।

