সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২৩ ফেব্রুয়ারি: টোটোর সঙ্গে ডাম্পারের সরাসরি ধাক্কায় প্রাণ হারালেন এক শিশু সহ দুই টোটো আরোহী। মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আজ সকালে ওন্দার রতনপুরে।
ঘটনার বিবরণে জানা গেছে, একটি টোটোতে করে তালডাংরা থানার শ্যামপুর থেকে কয়েকজন মিত্তি বাঁধ যাচ্ছিলেন। সেই সময় একটি ডাম্পারের সঙ্গে সরাসরি ধাক্কা হয় টোটোটির। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে ই প্রাণ হারায় তৃপ্তি ঘোষ(৫৫) ও পাঁচ বছরের শিশু মৃম্ময়ী ঘোষ। অপর দুই টোটো আরোহী গুরুতর জখম হন। তাদের চিকিৎসার জন্য বাকুঁড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তৃপ্তি ঘোষ ও মৃম্ময়ীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ ডাম্পারটিকে আটক করেছে কিন্ত চালক পলাতক। এই ঘটনায় সারা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

