১০১ টা ঢাক নিয়ে অভিনব প্রচার সারলেন বনগাঁর বিজেপি নেতা দেবদাস মন্ডল

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ ফেব্রুয়ারি: ১০১ টি ঢাক নিয়ে বর্ণাঢ্য মিছিল করে উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তাক লাগিয়ে দিলেন বনগাঁর লড়াকু বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। পৌর ভোট যতই এগিয়ে আসছে, প্রচারের পারদ চড়ছে লাফিয়ে লাফিয়ে। বনগাঁ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের সমর্থনে ১০১টি ঢাক নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল ৭ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে।

এক সময় মুকুল রায়ের ঘনিষ্ট ছিলেব দেবদাস মণ্ডল। মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরপরই দেবদাসবাবু প্রায় এক হাজার কর্মী সমর্থক নিয়ে বিজেপিতে যোগ দেয়। এরপর একের পর এক সভা করে বনগাঁয় বিজেপির সংগঠন শক্ত করেন। লোকসভা ও বিধানসভা ভোটে যথেষ্ট প্রচার করেছেন। বনগাঁর বুকে দেবদাসবাবুই প্রথম বনগাঁ শহরে তৃণমূলের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এলাকার নমিতা দাস, শিখা বিশ্বাসরা বলেন, দেবদাসবাবু কোনো রং দেখেন না। ২০০০ সালে বনগাঁর বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে তিনিই ছিলেন। ২০০২ সালেও তিনি একই ভূমিকা পালন করেছিলন। এছাড়া মহামারি করোনার প্রথম থেকে কয়েক লক্ষ মানুষকে নিজের অর্থে খাদ্য সামগ্রী বিলি করেছেন। এক সময় সমাজসেবী দেবদাস বলেই পরিচিত ছিলেন।

বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল বলেন, ঢাক বাঙালির কৃষ্টি-কালচারে আছে। সেই কারণে শতাধিক ঢাক নিয়ে আজ আমরা এই মিছিল করছি। ঢাক অনুব্রত মণ্ডলের মডেল সেই প্রশ্নে দেবদাস মন্ডল বলেন, অনুব্রত মণ্ডল কি বলেছে আমাদের জানা নেই। আমরা বাঙালির
ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এই প্রচার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *