বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মুর্শিদাবাদে মৃত ২

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১১ জানুয়ারি:
বাইক ও পন্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইকের চালক সহ আরোহীর। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া- ফরাক্কা রাজ্য সড়কে মুর্শিদাবাদের বড়ঞা থানার মোনাইকান্দরা মোড়ের কাছে। দুর্ঘটনায় মৃত রাজু মন্ডল ও সানু ঘোষের বাড়ি খড়গ্রাম থানার গয়েশপুর গ্রামে।

এদিন ক্রিকেট ম্যাচ খেলে বাইকে বাড়ি ফরছিল ওই দুই যুবক। উল্টোদিক থেকে আসা একটি পন্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারলে লরির পিছনের চাকায় পিষ্ট হয়ে যায় ওই দুই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। ঘটনার খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘাতক গাড়িটি আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *