ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে গোঘাটে দুই দলের সংঘর্ষ, আহত ১৫

গোপাল রায়, আরামবাগ, ১১ নভেম্বর: বাড়ির কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে আহত হল দুই পক্ষের প্রায় ১৫ জন। গাড়ি ও কয়েকটি বাড়ি ভাঙ্গচুরকরা হয়। ঘটনায় পঞ্চায়েত সদস্যার দুই ছেলেকে চপার দিয়ে কোপানোর অভিযোগ ওঠে ওই এলাকার দিলীপ পন্ডিত এর বিরুদ্ধে।গুরুতর আহত তিনজন। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে হুগলি আরামবাগের গোঘাট থানার হরিহরপুরএলাকায়।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতে। গোঘাটের হরিহরপুর এলাকায় কালী প্রতিমা বিসর্জন হচ্ছিল। সেই সময়ই ওই এলাকার দিলীপ পন্ডিত নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল। কয়েকজন তার প্রতিবাদ করে। সেই সময় ওই ব্যক্তি পঞ্চায়েত সদস্যাকে গালিগালজ ও কটূক্তি করে। পঞ্চায়েত সদস্যার দুই ছেলে তার প্রতিবাদ প্রতিবাদ করতে গেলে দিলীপ পন্ডিত সহ তার বাড়ির লোকজন দুজনকে চপার দিয়ে কোপায় বলে অভিযোগ। এরপরে রণক্ষেত্র চেহারা নয় গোটা এলাকায়। দু’পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বেধে যায়। ভাঙ্গচুর করা হয় একটি টোটো, বেশকিছু ঘরবাড়ি। এই ঘটনায় দু’পক্ষের ১৫ জন আহত হয়। তাদের মধ্যে চারজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। আহতরা হলেন কুমুরশা গ্রাম পঞ্চায়েতের সুমিতা সামুই, সুজিত সামুই, সরোজ সামুই।
খবর পেয়ে গোঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় গোঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *