বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ১১ নভেম্বর: সামাজিক মাধ্যমে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করাছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই ঘোষণার পরেই নেটিজেনদের ব্যাঙ্গের তোপে পড়তে হল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
খবরটি আজ ১১টা ৮ মিনিটে তিনি নিজে ফেসবুকে দেন। ৩৩ মিনিটের মধ্যে লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ১০০, ২৬৫ ও ৬৭। প্রতিমুহূর্তেই বেড়ে চলেছে সংখ্যাগুলো।
শুভা দে লিখেছেন, “তৃতীয় বিয়েটাও টিকলো না, বাজার মন্দা ছিল, তাই ওই সুযোগে একটু কামাতে এসেছিলাম। কামাতে পারিনি তাই যেখানে গিয়ে আরোও বেশি কামাতে পারবো সেখানে চললাম। সৌজন্যে- সতী কমিটির চেয়ারম্যান।“ সৌম্য চক্রবর্তী লিখেছেন, “নতুন মাছ ধরুন,, কাজে দেবে রাজনীতি করে লাভ নেই, বিদেশি মালদার মাছ, কৌরবরা ১০০ ভাই ছিলো, আপনার ১০০ স্বামী দেখে মরতে চাই।“
সৈয়দ মহম্মদ হাসান আসিফ লিখেছেন, “পরকীয়ার প্রধান কারণ বিয়ে।“ আদিত্য সাহা রাজা লিখেছেন, “আপনাকে বিজেপিতে আর ফোকাস করতে হবে না। নির্বাচনের পর আপনাকে দেখাই যায়নি। আপনি কালারফুল বয় এমএম-এর সাথে গিয়ে ওহ লাভলি নাচুন।“ আনাস মুহাম্মদ লিখেছেন, “গিয়েছিলাম সুখের হাটে সুখ পাখিটা কিনবো বলে/ কিন্তু হায়, একি! গিয়ে দেখি সুখ বিক্রেতা নিজেই দুঃখী। কিছুটা দুঃখ আমিও কিনে, ফিরলাম এবার আপন নীড়ে।“
পল্লব সামন্ত লিখেছেন, “যে তিনটে বর ছাড়তে পারে তার কাছে বিজেপি দল ছাড়াটা ছোট্ট ব্যাপার।“ রাহুল চক্রবর্তী লিখেছেন, “আবার দিদির কাছে ফিরে আসার প্ল্যান করছেন নাকি? দিদির সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন। মোদির কাছে যান।” রবি চৌধুরী লিখেছেন, “তুমি তাও সুবিধাবাদী। বিজেপির জোয়ার দেখে যোগ দিয়েছ, নৌকা ডুবাইয়া তুমি এখন লাইফ জ্যাকেট নিয়ে সাঁতার দিচ্ছ।“ মহীন্দ্র রায় লিখেছেন, “স্বামী আর দলের সমস্যা, নাকি তোমার নিজের সমস্যা? বারবার সব কিছুই ছাড়ছো কেন জানি।”

