খড়্গপুরে পথ দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ এপ্রিল: মঙ্গলবার সকালে খড়্গপুর গ্রামীণ থানার রুপনারায়ণপুর এলাকায় পথ দুর্ঘটনায় এক মহিলা ও এক পুরুষের মৃত্যু হয়েছে। তারা দুজনেই মাছ ব্যবসায়ী ছিলেন। মৃতদের নাম হিরু গায়েন ও মেহেরজান বিবি। মেদিনীপুর শহরের রাজাবাগান এলাকার বাসিন্দা ছিলেন তারা।

এদিন সকালে একটি বাইকে করে মাছ ব্যবসার উদ্দেশ্য খড়্গপুরের গোলবাজারে যাওয়ার সময় রূপনারায়ণপুর এলাকায় ১৬ ও ৬০ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থলে পিছন দিক থেকে একটি পণ্য বোঝাই লরি তাদের ধাক্কা মারলে দু’জনেই ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *