মেদিনীপুরে শ্রবণ যন্ত্র প্রদান শিবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ এপ্রিল: ভারত সরকারের আলী জবরজং ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পিচ এন্ড হিয়ারিং ডিসএবিলিটিজের পৃষ্ঠপোষকতায় এবং মেদিনীপুর রিহেবিলিটেশন সেন্টার ফর চিল্ড্রেনের উদ্যোগে পালবাড়ি ক্যাম্পাসে বিনামূল্যে শ্রবণ ক্ষমতা পরিমাপ ও শ্রবণ যন্ত্র প্রদান শিবিরের আয়োজন করা হয়।

বিশিষ্ট অডিওলজিস্ট জয়ন্ত মণ্ডলের নেতৃত্বে  অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ১০১ জন শ্রবণ প্রতিবন্ধীকে পরীক্ষা করে শ্রবণ যন্ত্র দেওয়া হয়। শিবিরে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন মুখার্জি, অনাদি জানা, অমিত পাল, অমিত কুমার সাহু, নন্দদুলাল ভট্টাচার্য, কাজল ব্যানার্জিসহ শিক্ষক শিক্ষিকাগণ ও অভিভাবকরা। অনুষ্ঠান শেষে কলকাতা থেকে আগত প্রতিনিধি দলকে স্মারক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *