প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১১ এপ্রিল:
শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত দুটি বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমায়। শনিবার রাতে সোদপুর অমরাবতীর সামনে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। দ্বিতীয় ঘটনা হালিশহরের। রবিবার ভোরবেলা হালিশহর রেল বাউন্ডারি রোডের পাশে অবস্থিত কাঠের গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় ব্যাপক উত্তেজনায়।
গতকাল রাতে সোদপুর এইচ বি টাউনে ৫ নম্বর গলিতে একটি “কাটা গ্যাসের” গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। সেখানে অটোর জন্য ‘কাটা গ্যাস’ ভরা হত। তার জন্য ভেতরে মজুত ছিল অনেক সিলিন্ডার। ওই গোডাউনে রাখা একের পর এক সিলিন্ডার ব্লাস্ট হতেই থাকে। কিভাবে এই আগুন লাগল আর কি করেই বা এখানে কাটা গ্যাসের ব্যবসা এখানে চলত তা তা নিয়েই উঠছে প্রশ্ন। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দমকলের ৩ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই ঘোলা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

অপর দিকে রবিবার ভোর বেলা উত্তর ২৪ পরগনার হালিশহর রেল বাউন্ডারি রোডের পাশে অবস্থিত কাঠের গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছাড়ালো এলাকায়। রবিবার ভোরবেলা এই বিধ্বংসী আগুন লাগার ঘটনাটি ঘটে। ওই রেল বাউন্ডারিতে অবস্থিত মোট চারটি গোডাউনে পরপর আগুন লাগে। ওই বিধ্বংসী আগুন ভোরবেলা প্রাতঃভ্রমণ কারীদের চোখে প্রথম পড়লে তারা দমকলে খবর দেন। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের চারটে ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। যুদ্ধ কালিন তৎপরতার আগুন নেভানোর কাজ চলছে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই বিধ্বংসী আগুন লাগার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে হালিশহর রেল বাউন্ডারি সংলগ্ন এলাকায়।

