বাসের সঙ্গে ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু পুরুলিয়ায়

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৫ জুন: যাত্রীবাহী বাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি ধাক্কায় মৃত‍্যু হল দুই যুবকের। পুরুলিয়া মফস্বল থানার চাকড়া মোড়ের কাছে আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটে।

হুলকা গ্রামের বাসিন্দা করিম আনসারী (২৫) ও কার্তিক সাউ (৩০) মোটর সাইকেলে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তার পরই একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা হয়। ধাক্কায় গুরুতর ভাবে জখম হন ওই দুই যুবক। পুলিশ তাদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে জানানো হয়। খবর পেয়ে মৃতদের বাড়ির লোকজন হাসপাতালে পৌঁছান। কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

পুলিশের সচেতনতা প্রচার চলাকালীনই এই দুর্ঘটনা ঘটল। ট্র্যাফিক আইন মেনে নিজের নিয়ন্ত্রণে রেখে মোটর সাইকেল ও গাড়ি চালানোর পরামর্শ দেয় পুলিশ। তবুও এই ঘটনার বিরাম নেই জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *