জুয়ার ঠেকে হানা দিয়ে দুই জুয়ারিকে আটক করল রানাঘাট থানার পুলিশ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ জুন: জুয়ার ঠেকে হানা দিয়ে ২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে রানাঘাট থানার পুলিশ। ধৃতদের নাম তপন পাল এবং রবি বিশ্বাস। রানাঘাট বাস স্ট্যান্ডের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বারো হাজার পাঁচ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে সেখানে জুয়ার ঠেক চলছিল। গোপন সুত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে আরো কয়েকজন যুবক ছিল। পুলিশ আসতে দেখে তারা এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *