সামনে থেকে দ্রুতগতিতে আসা স্করপিও গাড়ির ধাক্কায় শান্তিপুরে গুরুতর জখম দুই বাইক আরোহী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ জানুয়ারি: রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়েছিল দুই যুবক, সামনে থেকে দ্রুতগতিতে আসা স্করপিও গাড়ি সজোরে ধাক্কা মারে দুই বাইক আরোহীকে। এরপর রাস্তার অপর প্রান্তে ছিটকে পড়ে যায় দুই বাইক আরোহী। গুরুতর জখম অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই বাইক আরোহী।

জানাগেছে, শনিবার বিকেলে শান্তিপুর গোবিন্দপুর সংলগ্ন সুকান্ত পল্লীর নতুন বাইপাস রাস্তায় দুই যুবক বাইক নিয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই একটি স্করপিও গাড়ি দ্রুতগতিতে এসে তাদের সজোরে ধাক্কা মারে। এরপর ওই দুই বাইক আরোহী রাস্তার অপর প্রান্তে ছিটকে পড়ে। ছুটে আসে এলাকার লোকজন। ওই দুই বাইক আরোহীকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

জানা যায়, গুরুতর জখম ওই দুই বাইক আরোহী। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, স্করপিও গাড়িতে থাকা চারজনই মদ্যপ অবস্থায় ছিল। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানা পুলিশ। এছাড়াও ঘাতক স্করপিও গাড়িটিকে আটক করে। পাশাপাশি স্করপিও গাড়িতে থাকা এক যুবককে আটক করে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *