“মানুষকেই সচেতন হতে হবে, সবকিছু সরকারের পক্ষে আটকানো সম্ভব নয়”, রাজ্য সরকারকে সমর্থন দিলীপ ঘোষের

রাজেন রায়, কলকাতা, ১ জানুয়ারি: এই প্রথম রাজ্য সরকারের সঙ্গে সহমত পোষন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। মানুষকে সচেতন হতে হবে, সবকিছু সরকারের পক্ষে আটকানো সম্ভব নয়, কোভিড পরিস্থিতি নিয়ে বললেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বছরের প্রথম দিনও নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি।

প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সবচেয়ে বড় চিন্তা হচ্ছে করোনা নিয়ে ওমিক্রন নিয়ে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি নতুন ইংরাজি নববর্ষে এই ভয় থেকে যেন মুক্ত হতে পারি। মহামারি থেকে যেন পৃথিবী মুক্ত হয়।”

বর্ষশেষের রাত নিয়ে তাঁর সংযোজন, “কালকে যেভাবে রাস্তাঘাটে লোক বেরিয়েছেন, গোটা রাত আনন্দ করেছেন, কোনও রেস্ট্রিকশন নেই, মাস্ক পরেননি, তাতে তো আরও বেশি ভয় বেড়ে গিয়েছে। যেরকমভাবে দুর্গা পুজোর সময় বেড়েছিল। এই সময় বাড়ার সম্ভাবনা থাকে বাড়ছেও। আমার মনে হয় একটু কড়াকড়ি হওয়া দরকার। যাতে বেশি ছড়িয়ে না পড়ে। যাতে হাতের বাইরে বেড়িয়ে না যায় পরিস্থিতি। আর সাধারণ ভাবে আমাদের নাগরিকদের সতর্ক হতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *