অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ জানুয়ারি: ঝাড়গ্রাম জেলাজুড়ে উৎসবের মধ্য দিয়ে পালিত হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবস। ঝাড়গ্রামের কুমুদ কুমারী বিদ্যালয় থেকে ৫নং রাজ্য সড়ক ধরে বাজার হয়ে প্রায় ৪ কিমি রাস্তা অতিক্রম করে পৌর ময়দানে মিছিলের সমাপ্তি হয়। পুরো মছিলের নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন। মিছিলটি সংগঠিত করেন ঝাড়গ্রাম শহর তৃণমূল সভাপতি প্রশান্ত রায়। এখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অপর দিকে জেলার প্রায় প্রতিটি বুথে কর্মীরা দলীয় পতাক তোলেন। গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত সকাল থেকে তার বিধান সভা এলাকার প্রায় সবকটি বড়ো অনুষ্ঠানে যোগদান করে পতাকা উত্তলন করেন। জেলার অনুষ্ঠানটি এবার জেলা সদরের পরিবর্তে গোপীবল্লভপুরে অনুষ্ঠিত হওয়ায় সেখানে কিছুটা খামতি থাকলেও শহরের বর্ণাঢ্য মিছিল সব কিছুকেই ঢেকে দেয়। পৌরসভা ভোটের আগে এই মিছিল ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ।


