পুরুলিয়ায় পুরভোটে আইনজীবীদের সক্রিয়তা চাইছে তৃণমূল

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৫ সেপ্টেম্বর: পুরুলিয়া জেলায় পুর ভোটে আইনজীবীদের সক্রিয়তা চাইছে তৃণমূল। তার জন্য কোমর বেঁধে নামার প্রস্তুতি নিল ঘাসফুল শিবির। পুরুলিয়ায় বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে সঙ্গে আইনজীবীদের পাশে পেতে উদ্যোগী হল জেলা তৃণমূল। আইনজীবীদের সক্রিয় হয়ে দলের প্রচারে কাজে লাগাতে চায় তৃণমূল। পুরুলিয়ায় দলীয় কার্যালয়ে একটি বৈঠকে দলের কৌশল জানালেন তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। তিনি বলেন, সংগঠন আরও নতুনভাবে সাজিয়ে পুরভোটে লড়াইয়ে কাজে লাগাবে দল।


তৃণমূলের লিগ্যাল সেলের পক্ষ থেকেও সমর্থন জানানো হয়। একই সঙ্গে আইনজীবীদের পক্ষ থেকেও প্রার্থী করার দাবি জানানো হয়। প্রসঙ্গত পুরুলিয়া জেলায় জেলাসদর ছাড়াও রঘুনাথপুর ও ঝালদা পুরসভা রয়েছে। তৃণমূল লিগ্যাল সেলের জেলা সভাপতি কানন চক্রবর্তী বলেন, “আমরা দলীয় ভাবে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব।” সংগঠনের সম্পাদক সুমন্ত মুখার্জি বলেন, “আমাদের পক্ষ থেকে প্রার্থী করার দাবি রাখছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *