পুজোর আগেই ফের নিম্নচাপের ভ্রুকুটি, আতঙ্কে নদিয়াবাসী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ সেপ্টেম্বর: ফের নিম্নচাপের ভ্রুকুটি। পুজোর মুখে আতঙ্কে রয়েছেন নদিয়ার গঙ্গা তীরবর্তী এলাকার শতাধিক সবজি চাষি। গত কয়েকদিনের টানা নিম্নচাপের ফলে ভাগিরথী তীরবর্তী এলাকার বেশ কয়েকশো মানুষ সবজির চাষ করে ক্ষতির মুখে পড়েছেন।

গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে গঙ্গার জল চাষের জমিতে ঢুকে যাওয়ার চাঁদুরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন সান্যাল চর, মালোপাড়া, পোড়াডাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকায় লক্ষাধিক টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি জমি উর্বর হওয়ার কারণে এই এলাকায় পটল, ঝিঁঙে, বেগুন, ভেন্ডি, কলার চাষ হয়ে থাকে নিম্নচাপের কারণে গোড়ায় জল জমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই এলাকার অধিকাংশ কৃষিজীবী পুজোর মুখেই এভাবে ক্ষতিগ্রস্ত হয় আগামী দিন কি ভাবে চলবে চিন্তায় সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *