ত্রিপুরায় দলীয় নেতৃত্বের ওপর হামলার অভিযোগ তুলে শালবনিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ অক্টোবর: ত্রিপুরায় তৃণমূল নেতৃত্বের ওপর হামলার অভিযোগ তুলে বৃহস্পতিবার শালবনির ভীমপুর এলাকায় তৃণমূলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ত্রিপুরার রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ তৃণমূল নেতৃত্বদের মারধর ও প্রচার গাড়ি ভা‌ঙ্গচুর করার অভিযোগ ওঠে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ৬ নং ভীমপুর অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল।

প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক। মিছিল থেকে তৃণমূল নেতৃত্বের ওপর আক্রমণের তীব্র নিন্দা করে স্লোগান তোলা হয়। মিছিলে নেতৃত্ব দেন শালবনির তৃণমূল নেতা সনৎ মাহাতো, যুব সভাপতি গৌতম বেরা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *