বেহাল রাস্তা মেরামতের দাবিতে আরামবাগে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

আমাদের ভারত, আরামবাগ, ২৭ নভেম্বর: বেহাল রাস্তা মেরামতের দাবিতে কেন্দ্রীয় সরকারের রেল বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান-বিক্ষোভ করে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস। শনিবার আরামবাগের দৌলতপুর সংলগ্ন হলে রেলব্রিজের কাছে তারা এই কর্মসূচি পালন করেন। উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, পৌর প্রশাসক স্বপন নন্দী, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় সহ দলীয় নেতৃত্বরা। পরে তারা আরামবাগ রেল স্টেশনে গিয়ে বিক্ষোভ অবস্থান করেন। এছাড়াও স্টেশন মাস্টারকে ডেপুটেশন দিয়ে স্মারকলিপি জমা দেন স্টেশন মাস্টারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *