আমাদের ভারত, আরামবাগ, ২৭ নভেম্বর: রেল লাইনের পাশের একটি জঙ্গলের মধ্যে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি আরামবাগ থানার অন্তর্গত মধুরপুর এলাকার।
জানাগেছে, শনিবার দুপুরে আরামবাগ রেল লাইনের পাশের একটি জঙ্গলের মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পায় এলাকার মানুষ। তারপর খবর দেওয়া হয় আরামবাগ থানার পুলিশকে। আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় আরামবাগ হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম শেখ আনসার আলী (৫২)। বাড়ি মধুরপুর এলাকাতেই। তিনি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। আজ তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান ওই ব্যক্তির মৃত্যু হয়েছে আনুমানিক ৩ দিন আগে।কারণ তার দেহ থেকে পঁচা দুর্গন্ধ বের হচ্ছে।

