জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা না দেওয়ার প্রতিবাদ করছেন দলের নেতা কর্মীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজ এবং আগামী কাল পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি বুথে কেন্দ্রর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলছে তৃণমূল কংগ্রেস। আন্দোলনকারী কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী মানস ভুঁইঞা এবং জেলা চেয়ারম্যান অজিত মাইতি। কেন্দ্রীয় সরকার যদি বাংলার গ্ৰামীন অর্থনীতিকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা না দেয় তবে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে মানস ভুঁইঞা ও অজিত মাইতি জানান।
মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, ১০০ দিনের কাজের প্রকল্পে এ রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। আগে যেসব অর্থ দেওয়া হয়েছে তার হিসাব না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো অর্থ কেন্দ্র সরকার যাতে না দেয় সেজন্য বলা হবে।

