পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ডেবরা ব্লকের ৭ নং মলিঘাটী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মলিঘাটী বি আর আম্বেদকর বিএড কলেজে একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মূলতঃ আগামী পঞ্চায়েত নির্বাচনে দলীয় সব কর্মীদের কোন্দল এড়িয়ে একত্রিত হয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়।
উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ড: হুমায়ুন কবীর, ডেবরা ব্লকের সভাপতি বিবেকানন্দ মুখার্জি, ডেবরা পঞ্চায়েতের বন ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ কর, সাংসদ প্রতিনিধি শীতেশ ধাড়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় বিজয়া সম্মেলনের। আজ নারায়ণগড় ব্লকের ১২ নম্বর তুতরাঙ্গা অঞ্চলে আয়োজন করা হয় এই সম্মেলনের। যেখানে এলাকার পাঁচ শতাধিক তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। এলাকাবাসীদের বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন -সহ সাংগঠনিক বিভিন্ন বক্তব্য তুলে ধরেন উপস্থিত নেতৃত্বরা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সূর্যকান্ত অট্ট এছাড়া ১২ তুতরাঙ্গা নম্বর অঞ্চলে নেতৃত্ব দেবব্রত চক্রবর্তী সহ অঞ্চল ও ব্লক স্তরের নেতৃত্বরা।

