জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ এপ্রিল: পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠক করে দলের কর্মীদের আগামীকাল থেকে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিলেন পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি। রবিবার জামনা এলাকায় একটি বেসরকারি আবাসনে দলের কর্মীদের সাথে বৈঠক করে তাদের নির্দেশ দেন আগামীকাল থেকে এলাকার মানুষের বাড়ি বাড়ি যাওয়ার জন্য।
অজিত মাইতি বলেন, আগামী পঞ্চায়েত ভোট নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি। আমাদের বুথ কমিটি আছে। এবার পাড়া কমিটি গঠন করতে বলা হয়েছে। উন্নয়নের বার্তা নিয়ে আগামীকাল থেকে প্রতিটি ঘরে ঘুরবো, আজ সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

